বিশিষ্ট আলেমে দ্বীন, অসংখ্য আলেমের উস্তাদ, চট্টগ্রামের হামিদিয়া কওমিয়া মাদরাসার মুহতামিম ও অধ্যক্ষ এবং কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের সভাপতি আল্লামা নুরুল হকের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।
বুধবার (১৪ অক্টোবর) এক শোকবার্তায় এমপি মনিরুল হক চৌধুরী বলেন, আল্লামা নুরুল হক ছিলেন এ অঞ্চলের দ্বীনি শিক্ষার একজন পথিকৃৎ ও প্রাজ্ঞ আলেম। দ্বীনি শিক্ষার প্রসার এবং অসংখ্য আলেম গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে আলেম সমাজ ও দ্বীনি অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়েছে।
শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তিনি যেন আল্লামা নুরুল হককে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ছাত্র ও অনুরাগীদের এ শোক সইবার শক্তি ও ধৈর্য ধারণের তাওফিক দান করেন।
এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
