শারদীয় দুর্গাপূজায় মণ্ডপে আগত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবি-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ মণ্ডপ এলাকায় জরুরি সেবা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ ও ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে এসব বলেন তিনি।
বিজ্ঞাপন
আসাদুজ্জামান বলেন, ‘এসআরবি-১০ দায়িত্বপূর্ণ এলাকায় এরই মধ্যে পূজা ঘিরে একটি বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করেছে। আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশনসহ সর্বমোট প্রায় এক হাজার ৮৪১টি পূজামণ্ডপ এবং এর আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা টিম মোতায়েন করা হয়েছে।’
তিনি জানান, সার্বক্ষণিকভাবে এসআরবি-১০-এর মোট ১৫টি পিকআপ টহল, ২৮টি মোটরসাইকেল টহল এবং সাদা পোশাকের সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া এসআরবির প্রশিক্ষিত কমান্ডো, বোম ডিসপোজাল ইউনিট ও ড্রোন টিম এলাকাভিত্তিক সার্বক্ষণিক নজরদারি করছে। টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে, বিশেষ করে পূজামণ্ডপের আশপাশে সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলের ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে। যে কোনো প্রকার বিশৃঙ্খলা রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য স্ট্রাইকিং ফোর্স সর্বদা নিয়োজিত রয়েছে এবং পূজামণ্ডপসংলগ্ন স্থানে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের দিন নৌ টহল কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
ডিআইজি আসাদুজ্জামান বলেন, এসআরবি-১০-এর গোয়েন্দা শাখা স্থানীয় পূজা কমিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় রেখে কাজ করছে এবং সম্ভাব্য হুমকি চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো, সাম্প্রদায়িক উসকানি দেওয়া বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এমন যে কোনো কর্মকাণ্ড প্রতিরোধে এসআরবি-১০-এর সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিকভাবে কাজ করছে।
তিনি উল্লেখ করেন, এবারের দুর্গাপূজায় এসআরবি-১০ কেবল নিরাপত্তা নয়, বরং মানবিক সহায়তা ও জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করছে। পূজামণ্ডপে আগত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মণ্ডপ এলাকায় জরুরি সেবা দিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এসআরবির সদস্যরা নিয়মিতভাবে মণ্ডপ পরিদর্শন করছেন, দর্শনার্থীদের সঙ্গে কথা বলছেন ও যে কোনো প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা দিচ্ছেন।
কেআর/একিউএফ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
