নাটকের শুটিংয়ে ফিরেছেন আলোচিত অভিনেতা জাহের আলভী

প্রভাত বিনোদন: গত ফেব্রুয়ারি মাসে স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় আইনি জটিলতায় পড়েছিলেন অভিনেতা জাহের আলভী। এ কারণে দীর্ঘ সাত মাস ছিলেন অভিনয়ের বাইরে। এবার নাটকের শুটিংয়ে ফিরছেন আলোচিত এই অভিনেতা। সম্প্রতি ক্যামেরার সামনে ফেরার আনন্দ ভক্তদের সঙ্গে মাঝে ভাগ করে নিয়েছেন আলভী। নিজের ফেসবুক পেজে শুটিং সেটের একটি ছবি প্রকাশ করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ক্যামেরা – স্বাগতম তোমার রাজ্যে!’
শোনা যাচ্ছে, সামির রহমান রাব্বির পরিচালনায় ‘বাবার মর্যাদা’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। শুটিং সেটে কলাকুশলীদের নিয়ে কেক কেটে এই কামব্যাক উদ্যাপন করেন এই অভিনেতা। নতুন এই নাটকে তার বাবার চরিত্রে অভিনয় করছেন শিবা শানু।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে নাটকের শুটিংয়ে নেপাল থাকাকালীন অভিনেতার স্ত্রী ইভনাথ খান ইকরার আত্মহত্যার খবর পান আলভী। ইকরার পরিবারের অভিযোগের মুখে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হলে দীর্ঘ আইনি লড়াই, জেল ও রিমান্ডের মুখোমুখি হতে হয় জাহের আলভীকে। গত ৩ আগস্ট আদালত থেকে জামিন পাওয়ার পর অভিনয়ে ফিরলেন এই অভিনেতা।
More News Of This Category

