কালবেলা · রাজনীতি
ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হয়ে কমনওয়েলথ সফরে হুমায়ূন কবির
২৫/১০/২০২৬

ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সম্মেলনে তিনি পূর্ণ কেবিনেট মন্ত্রীর সমান সম্মান ও প্রটোকল পাবেন।
আগামী ১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই দিন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হুমায়ূন কবিরকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।
উল্লেখ্য, সম্মেলনে হুমায়ূন কবির একজন পূর্ণ কেবিনেট মন্ত্রীর সমান সম্মান ও প্রটোকল পাবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗