খুলনা গেজেট অক্টোবর ১৬, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ
গোপালগঞ্জ সদর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় ফারহান মোল্যা নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে সদর উপজেলার বলাকইড় বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফারহান করপাড়া গ্রামের খাইরুল মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মায়ের সাথে বলাকইড় বাজারে যায় শিশু ফারহান। এ সময় সে হঠাৎ মায়ের হাত ছেড়ে দিয়ে সড়কের দিকে দৌড় দিলে একটি দ্রুতগামী ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে মারাত্মক আহত হয়। পরবর্তী সময়ে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/এএজে
