জামায়াতের আমীর নির্বাচনে রুকনদের ‘গোপন ভোট’
-
এমদাদ উল্যাহ (চৌদ্দগ্রাম) কুমিল্লা - আপডেট সময় ০৮:০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২৮ সেশনের আমীর নির্বাচন উপলক্ষে ব্যালেটের মাধ্যমে ‘গোপন ভোট’ দিয়েছেন রুকনরা। এ উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের জামায়াতের কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। মঙ্গলবার বিকেলে ডলি রিসোর্ট মিলনায়তনে রুকন সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাঃ শাহজাহানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, জেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি অধ্যাপক কামাল উদ্দিন জাফরী, জেলা কর্মপরিষদ সদস্য ও দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি খায়রুল ইসলাম, চৌদ্দগ্রাম পৌর আমির মাওলানা ইব্রাহীম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারি আব্দুর রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভার পুরুষ এবং মহিলা রুকনগণ জেলা আমির নির্বাচনে ব্যালেটের মাধ্যমে ‘গোপন ভোট’ প্রদান করেন। উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন মঙ্গলবার সন্ধ্যায় বলেন, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী রুকন বা সদস্যরা ব্যালেটের মাধ্যমে ‘গোপন ভোট’ দিয়েছেন। আগামী মাসেই কেন্দ্রীয়ভাবে সারাদেশে একযোগে জেলা ও মহানগর আমীর ঘোষণা করা হবে’।
ট্যাগস :
