জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নতুন তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। নতুন এই কমিটিতে আহ্বায়ক পদে নির্বাচিত হয়েছেন নাহিদ ইসলাম এবং সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে আখতার হোসেনকে।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) দলটির দপ্তর সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত এই আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়। পরবর্তীতে এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজেও পূর্ণাঙ্গ তালিকাটি আপলোড করা হয়।
আরও পড়ুন : ভারতে ১১০০ বাঙালি মুসলিমের ঘরবাড়ি উচ্ছেদের ঘটনায় নাহিদ ইসলামের নিন্দা
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন এনসিপির নীতি-নির্ধারণী রাজনৈতিক পর্ষদের সদস্য হিসেবে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন—মো. নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহ, মো. সারজিস আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতীক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হোসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু এবং নুসরাত তাবাসসুম।
পুরো কমিটি দেখতে এখানে ক্লিক করুন
