টানা তৃতীয় জয়ে চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে উপরের দিকেই থাকল অ্যানফিল্ডের ক্লাবটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
Published : 21 Oct 2026, 03:09 AM
Updated : 21 Oct 2026, 03:24 AM
অধিনায়কের ভুলে শুরুতেই লিভারপুলের জালে জড়াল বল। আধা ঘন্টার মধ্যে আরও পিছিয়ে পড়ল তারা। সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে, ভিয়ারিয়ালের সব প্রতিরোধ সামলে, নাটকীয় এক জয়ের আনন্দে ভাসল ইংলিশ ক্লাবটি।
অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে সাত গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি ৪-৩ গোলে জিতেছে আন্দোনি ইরাওলার দল।
দুই গোল হজমের পর আলেক্সিস মাক আলিস্তের ও রোনাল্দ আরাউহোর হেডে বিরতির আগেই সমতায় ফিরে স্বাগতিকরা। পরে মাক আলিস্তেরের দ্বিতীয় ও ফ্লোহিয়ান ভিয়েৎসের গোলে জয় তুলে নেয় লিভারপুল।
(বিস্তারিত আসছে)
