The Sangbad · সাধারণ
মক্কায় মৃত্যুদণ্ড: ভিডিওকে ‘ভিত্তিহীন’ বলল দুই মসজিদ
২০/১০/২০২৬

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ‘বিভ্রান্তিকর’ ও ‘ভিত্তিহীন’ বলে চিহ্নিত করেছে পবিত্র দুই মসজিদ (মসজিদুল হারাম ও মসজিদে নববী) বিষয়ক তথ্য সরবরাহকারী সংস্থা। প্রতিষ্ঠানটি স্পষ্ট জানিয়েছে, ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিওটির সঙ্গে ওই দুই বাংলাদেশির সাজা কার্যকরের কোনো সম্পর্ক নেই।মঙ্গলবার (২০ অক্টোবর) সংস্থাটির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস-এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।এর আগে ১৪ অক্টোবর মক্কার একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নজরুল ইসলাম ও সুইটি আক্তার নামের দুই বাংলাদেশি নাগরিকের দণ্ড কার্যকর করার কথা জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।তবে আইনি প্রক্রিয়ার কারণে ঠিক কোন মসজিদে এবং কী প্রেক্ষাপটে ঘটনাটি ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সৌদি কর্তৃপক্ষ।সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় উপাসনালয়ের সম্মান রক্ষা এবং অপরাধ দমনে তারা ইসলামিক বিধিনিষেধ কঠোরভাবে অনুসরণে বদ্ধপরিকর।তবে ওই খবরের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে এক নারী ও পুরুষের একটি সংক্ষিপ্ত ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে তাদের পবিত্র কাবা প্রাঙ্গণের হাজরে আসওয়াদের কাছে অবস্থান করতে দেখা যায়।নেটিজেনদের একাংশ দাবি তুলতে থাকেন, এই ভিডিওটিই নাকি সাজাপ্রাপ্ত দুই বাংলাদেশির সেই অশালীন কর্মকাণ্ডের প্রমাণ।সামাজিক যোগাযোগমাধ্যমের এই প্রচারণাকে গুজব আখ্যা দিয়ে হারামাইন শরিফাইন সংক্রান্ত প্রতিষ্ঠানটি জানিয়েছে, ছড়ানো ভিডিওটি ওই ঘটনার কোনো সাপেক্ষে প্রমাণ হিসেবে গণ্য করার সুযোগ নেই।একই সঙ্গে ঘটনার সত্যতা যাচাই ছাড়া তথ্য বা ভিডিও ছড়ানো থেকে বিরত থাকতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗