নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূজা মন্ডপে দুর্গাপূজার সপ্তমী অঞ্জলি অনুষ্ঠান পরিদর্শন করেছেন ভারতের উপহাইকমিশনার শ্রী পবন কুমার বাধে। এ সময় তার সঙ্গে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি শ্রী শ্রী দুর্গাপূজা মন্ডপ তিনি পরিদর্শনে যান।
জানা গেছে, শনিবার দুপুর ১২টার পর পরিবারের সদস্যদের নিয়ে উপহাইকমিশনার পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি শ্রী শ্রী দুর্গাপূজা মন্ডপ ঘুরে ঘুরে দেখেন তিনি।
এদিন আরও উপস্থিত ছিলেন, পঞ্চমী ঘাট পোদ্দার বাড়ি পূজা মন্ডপের মালিক ও পানাম গ্রুপের চেয়ারম্যান অমল পোদ্দার (সিআইপি), সভাপতি প্রদীপ পোদ্দার, সেক্রেটারি বাদল পোদ্দার,পানাম গ্রুপের সিনিয়র জিএম এ্যাডমিন এইচ আর আতিকুল ইসলাম এবং পূজা মন্ডলের ভক্তরা।
এ বিষয়ে পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি শ্রী শ্রী দুর্গাপূজা মন্ডপের সভাপতি প্রদীপ পোদ্দার বলেন, হাইকমিশনার পরিদর্শনে এসেছেন। তবে এটি তার ব্যক্তিগত নাকি সরকারী পরিদর্শন তা আমার জানা নাই।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক বলেন, হাইকমিশনার আসার আগ মুহূর্ত থেকে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য পূজা মন্ডপের আশপাশে অবস্থান নিয়েছিলেন এবং তার নিরাপত্তা সতর্কভাবে কাজ করেছেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, উপহাইকমিশনার তার পরিবারবর্গ নিয়ে ব্যক্তিগত উদ্যোগে পরিদর্শন করছেন। এটা কোনো সরকারি পোগ্রাম ছিল না।
মো. মীমরাজ হোসেন/এএমকে
