জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া এলাকায় জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কে ট্রাকচাপায় মাহির ওয়াসিফ মিতুল (২১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ডালিম পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহির ওয়াসিফ মিতুল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সহলাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মিতুল মোটরসাইকেল নিয়ে ক্ষেতলাল থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বানিয়াপাড়া এলাকার ডালিম পেট্রল পাম্প থেকে জ্বালানি তেল নিয়ে একটি ট্রাক বগুড়ার দিকে নামার সময় মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ওই সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক মিতুলের মৃত্যু হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট সংবাদ: সড়ক দুর্ঘটনা
১০ অক্টোবর ২০২৬
১০ অক্টোবর ২০২৬
০৫ অক্টোবর ২০২৬
