কাঠালিয়ায় শিক্ষার মানোন্নয়নে স্কুল, কলেজ, মাদ্রাসা ও প্রাথমিকের প্রধানদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটরিয়মে জেলা প্রশাসক মমিন উদ্দিনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ ইউএনও মকবুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন, যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম জামান, একাডেমিক সুপারভাইজার আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম, অধ্যক্ষ মাওলানা ওবায়দুল হক ওয়াদুদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান পলাশ, শিক্ষক সমিতির নেতা কবির হোসেন প্রমুখ। সভায় প্রায় ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন।