ছবির ক্যাপশন: .
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা :
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা জেলার বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আঃ আজিজকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি দক্ষিণ।
গতকাল শনিবার রাতে এ তথ্য জানায় ডিবি।
গ্রেপ্তার আব্দুল আজিজ দড়িগাঁও এলাকার মৃত আলিম উদ্দীনের ছেলে। তিনি বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) ঢাকার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিরস্ত্র) ঝন্টু চক্রবর্তীর নেতৃত্বে ডিবির সদস্যরা অংশ নেন।
পরে গ্রেফতারকৃতকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
