আজ ২৫ অক্টোবর, রোববার। ফুটবল ও ক্রিকেটের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে ক্রীড়াপ্রেমীদের জন্য দিনটি হতে যাচ্ছে ব্যস্ত। দিনের শুরুতে মাঠে গড়াবে নারী ক্রিকেট সিরিজের ভারত-জিম্বাবুয়ে দ্বিতীয় ওয়ানডে। তবে দিনের সবচেয়ে আকর্ষণীয় লড়াইটি অপেক্ষা করছে গভীর রাতে। স্প্যানিশ লা লিগায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ফুটবলের ঐতিহ্যবাহী এই দ্বৈরথ এল ক্লাসিকো ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
এল ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও ফ্যানকোড।
ইংলিশ প্রিমিয়ার লিগে রাত ৮টায় একই সময়ে মাঠে নামবে লিভারপুল ও ব্রাইটন এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও বোর্নমাউথ।
ইতালিয়ান সিরি আ-তে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে ইন্টার মিলানের প্রতিপক্ষ ফিওরেন্তিনা। রাত ১১টায় জুভেন্টাস খেলবে লেচের বিপক্ষে। এরপর রাত ১টা ৪৫ মিনিটে এসি মিলানের প্রতিপক্ষ উদিনেসে।
জার্মান বুন্দেসলিগায় রাত ৮টা ৩০ মিনিটে হোফেনহেইমের মুখোমুখি হবে বায়ার লেভারকুসেন। রাত ১০টা ৩০ মিনিটে ফ্রেইবুর্গের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ।
আজ নারী ক্রিকেট সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি হবে ভারত ও জিম্বাবুয়ে। ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে।
ফুটবল
লা লিগা
বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ
সরাসরি, রাত ২টা
টি স্পোর্টস, ফ্যানকোড
ইংলিশ প্রিমিয়ার লিগ
লিভারপুল-ব্রাইটন
সরাসরি, রাত ৮টা
ম্যানইউ-বোর্নমাউথ
সরাসরি, রাত ৮টা
স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১/২
ইতালিয়ান সেরি এ
ইন্টার মিলান-ফিওরেন্তিনা
সরাসরি, সন্ধ্যা ৫টা ৩০টা
লেচে-জুভেন্টাস
সরাসরি, রাত ১১টা
উদিনেস-এসি মিলান
সরাসরি, রাত ১টা ৪৫ মিনিট
ইউনাইট৮ স্পোর্টস ১, জি৫
বুন্দেসলিগা
হোফেনহেইম-বায়ার লেভারকুসেন
সরাসরি, রাত ৮টা ৩০ মিনিট
ফ্রেইবুর্গ-বায়ার্ন মিউনিখ
সরাসরি, রাত ১০টা ৩০ মিনিট
ইউনাইট৮ স্পোর্টস ২, জি৫
ক্রিকেট
নারী ক্রিকেট সিরিজ
ভারত-জিম্বাবুয়ে
দ্বিতীয় ওয়ানডে
সরাসরি, দুপুর ২টা ৩০ মিনিট
স্টার স্পোর্টস, জিওহটস্টার
