বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ
আসন্ন ২নং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত হাজার সমর্থকদের আগমনের মতবিনিময় সভাটি জনসভায় রূপ নেয়। ইউনিয়ন বাসীকে নিয়ে মতবিনিময়ের ডাক দিলে তার ডাকে অভূতপূর্ব সাড়া দেন ইউনিয়নবাসী। গতকাল ১৪ অক্টোবর বাদ সন্ধ্যা বিশ্বনাথ উপজেলার ২ নং খাজাঞ্চি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শাহ সাহেবের গাঁও চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিন এর নিজ বাড়িতে আয়োজন করা হয় এই মতবিনিময় সভা।
খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপির রাজনীতির পরীক্ষিত একনিষ্ঠ কর্মী, দলের দুর্দিনে হামলা মামলায় নির্যাতিত ব্যক্তি, বারবার কারা বরণকারী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় সভায় মিছিল, স্লোগান সহকারে তাঁর নিজ বাড়িতে আগমন করেন সমর্থকরা। কানায় কানায় ভরে উঠে সভাস্থল। বসার জায়গা না পেয়ে কয়েকশত সমর্থকদের সভা শেষ অবদি দাড়িয়ে থাকতে হয়েছে। নিখোঁজ এম ইলিয়াস আলীর হাতে গড়া রাজনীতির মাঠে জনপ্রিয় ও জনবান্ধব চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন নেতা কর্মী ও সমর্থকদের আগমনে তাদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। তালুকদার গিয়াস ২০১৬ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে তিনি খাজাঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। বিগত ২০২১-২২ সালের অনুষ্ঠিত সর্বশেষ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ঈর্ষনীয় জনপ্রিয়তা থাকা সত্বেও ভোট ইন্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাকে পরাজিত করা হয় বলে সভায় বক্তারা দাবী করেন। আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময়, যোগাযোগ এবং কুশল বিনিময়ে তিনি সবার শীর্ষে রয়েছেন এমনটি বলছে মাঠের চিত্র। ২০২৭ সালের সামনের ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলের সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেক ইউনিয়নে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপির হাইকমান্ড। পরীক্ষিত, ত্যাগী, জনবান্ধব ও জনতার সাথে সম্পৃক্ত প্রার্থীদের মূল্যায়ন করে দলের মনোনীত ব্যাক্তি হিসেবে টিকেট দেওয়ার ঘোষণা দিতে এই নির্দেশ পালনের সকল প্রস্তুতি ও রয়েছে দেশের প্রত্যেক উপজেলা বিএনপির নেতৃবৃন্দের। বিশ্বনাথ উপজেলা বিএনপির দপ্তরে খাজাঞ্চি ইউনিয়ন থেকে একাধিক প্রার্থী এপর্যন্ত দলের মনোনয়ন পাওয়ার তালিকায় নাম লিখিয়েছেন। জনপ্রিয়তা, অতীত অভিজ্ঞতা, দলের স্বার্থে ত্যাগ স্বীকার, সাংগঠনিক দক্ষতায় যারা এগিয়ে আছেন এমন প্রার্থীদের তালিকায় খাজাঞ্চি ইউনিয়ন থেকে সবার উপরে আছেন তালুকদার গিয়াস উদ্দিন এমন দাবী তুলেন বক্তরা। নির্বাচনের দিনক্ষণ ঠিক হলে স্থানীয় সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তালুকদার গিয়াসউদ্দিন কে খাজাঞ্চি ইউনিয়নে দলীয় প্রার্থী ঘোষণা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। বক্তৃতারা বলেন, আমরা আশা করছি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ইউনিয়ন পরিষদের নির্বাচনে সঠিক প্রার্থী বেচে নিতে ভুল করবেন না। প্রার্থী হওয়ার দৌড়ে যারা নাম লিখিয়েছেন তাদের মাঠের জনপ্রিয়তা যাচাই করবেন। নীতি নির্ধারকরা যদি ভুল করেন তাহলে ভরাডুবি হবে। আজকের এই মতবিনিময় সভার চিত্র আপনার দেখবেন, আমরা গিয়াসকে ভুলিনাই, আপনারাও ভুল করবেন না। আমরা তালুকদার গিয়াস উদ্দিনের সাথে আছি। তালুকদার গিয়াস উদ্দিন একজন দলের দুর্দিনের পরীক্ষিত একনিষ্ঠ কর্মী ছিলেন, এখনও আছেন। গিয়াসউদ্দিন ইলিয়াস পরিবারের ভক্ত। ইলিয়াস পরিবারের বিরুদ্ধে কারো অবস্থান কিংবা বলয় খাজাঞ্চি বাসী বরদাস্ত করবেনা।
খাজাঞ্চি ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নগুলো সমাপ্ত করতে এবং নিখোঁজ এম ইলিয়াস আলীর স্বপ্ন বাস্তবায়ন করতে দলীয় সমর্থন এবং ইউনিয়নবাসীর অকুণ্ঠ সমর্থন ভালবাসা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত রেখে এসময় বক্তব্য রাখেন, চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিন। বক্তব্যে শুরুতে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদ জিয়া-কে স্মরন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের তড়িৎ ও যুগান্তকারী পদক্ষেপে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্মরণ করে ভূয়সী প্রশংসা করেন। তিনি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বিশ্বনাথের উন্নয়নের রূপকার এম ইলিয়াস আলী ও তাঁর গাড়ি চালক আনসার আলীর ফিরে আসার প্রত্যাশা ব্যাক্ত রেখে তার বক্তব্যে উল্লেখ করেন, বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নকে ইলিয়াস আলী তিনির দ্বিতীয় বাড়ি বলতেন এবং প্রত্যেকটি গ্রামের প্রতিটি মানুষের উন্নয়নের স্বপ্ন দেখতেন। প্রতিটি বাড়ির রাস্তা ঘাট নির্মাণ ও উন্নয়নে ভরপুর খাজাঞ্চি গড়ার লক্ষ্য ছিল তাঁর। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামীলীগ তাকে গুম করার কারণে সেই স্বপ্ন আজও বাস্তবায়ন হয়নি। আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমাকে নির্বাচিত করলে আমি ইলিয়াস আলীর হয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে প্রতিজ্ঞা করছি। এছাড়া সভায় উপস্থিতি ও ইউনিয়ন ব্যাপী তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে দাবী করে ইলিয়াস পত্নী, সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করে বলেন, আপনারা আজকের জনসভা ও অতীত দুর্দিনের কথা মনে রাখবেন। এই জনপ্রিয়তাই প্রমাণ করে আমি খাজাঞ্চি ইউনিয়নে দলের মনোনীত প্রার্থী হওয়ার যোগ্য।
প্রত্যাশার চেয়ে বেশি নেতা কর্মী ও সমর্থকদের উপস্থিতি নিয়ে বারবার কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, আপনারা এতটুকু ভালোবাসেন আমাকে যা দেখে আমি অভিভূত। দেশ বিদেশে অবস্থানরত সবার কাছে আমি ও আমার পরিবার আজীবন ঋণী। এই ঋণ শোধ করার নয়। এই ভালোবাসা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহবান জানাই।
ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শিহাব উদ্দিন, ইউনিয়ন বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ফারহান উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কয়েছ আহমদ সবুজ ও আব্দুল বাসিতের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবু তাহের মোহাম্মদ হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মাওলানা আব্দুল হাই জেহাদি,খাজাঞ্চি ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুস শহিদ,বিশিষ্ট মুরব্বি শায়েস্তা হোসেন,২নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম,৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কছির আলী,৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ,খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম রজব আলীর ছোটভাই উম্মর আলী,আরব আমিরাত যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহজাহান সজিব।
বক্তব্য রাখেন, ক্বারী আব্দুল কাদির, মাসুক মিয়া,মানিক মিয়া,ইলিয়াস মিয়া,খায়রুল ইসলাম কবির,লাল মিয়া,ছাত্রদল নেতা হোসাইন আহমদ মিসবাহ প্রমুখ।
কান্দিগ্রামের বিশিষ্ট মুরব্বি ওয়াহাব উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন খাজাঞ্চি ইউনিয়ন যুবদলের সভাপতি সাইদুর রহমান সৈয়দ।
এ সময় খাজাঞ্চি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
