কালবেলা · সাধারণ
দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে: এমপি দিপু
১২/১০/২০২৬

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, দুর্গাপূজা চলাকালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় নেতাদের এই উৎসবে পাশে থাকার আহ্বান জানান তিনি।
এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ-বিন-শফিক। এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি শ্রী বিধান কৃষ্ণ রায়সহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি অনুদান বিতরণ করা হয়।
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্যাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের তিনি অনুদান বিতরণ করেন।
মূল প্রতিবেদনে যান ↗