প্রকাশিত: ১৬:৪৭, ১৬ অক্টোবর ২০২৬ আপডেট: ১৬:৫৪, ১৬ অক্টোবর ২০২৬
যশোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাইজিংবিডি গ্রাফিক্স
যশোর শহরের শংকরপুর এলাকা থেকে আটটি ককটেল সদৃশ বোমা উদ্ধার করেছে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি দল। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১টার দিকে যশোর শহরের শংকরপুর বালির মাঠে অভিযান চালিয়ে এসব বোমা উদ্ধার করা হয়।
এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে আটটি ককটেলসদৃশ বোমা উদ্ধার করা হয়।
উদ্ধার করা বোমাগুলো জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে নিয়মিত মামলা করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ টহল, চেকপোস্ট ও অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে নিয়মিত অভিযানও চলবে।
