মিরপুরে ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বিনা মূল্যে খেলা দেখতে পারবেন দর্শকেরা। তবে এ সুবিধা প্রযোজ্য হবে না স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল স্ট্যান্ড, শহীদ মোস্তাক স্ট্যান্ড এবং অন্যান্য ভিআইপি ও হসপিটালিটি জোনে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম টেস্টে বিনামূল্যে খেলা দেখতে পাবেন দর্শকরা। ২৮ অক্টোবর শুরু হতে যাওয়া ওই টেস্ট সামনে রেখে আজ ক্রিকেট অনুরাগীদের দারুণ সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বসুন্ধবার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বর্তমানে বিসিবি একাদশের বিপক্ষে তাদের প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। ২৮ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ৫ নভেম্বর থেকে সিলেটে দ্বিতীয় টেস্ট।