নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় অজ্ঞাতপরিচয় বাস ও ট্রাকচালকদের আসামি করে মামলা করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে বড়াইগ্রাম থানায় মামলাটি করেন বনপাড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আকবর হোসেন।
বিজ্ঞাপন
এর আগে, মঙ্গলবার ভোরে বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হন। আহত হন আরও ৩২ জন। নিহতদের মধ্যে ট্রাকচালক আবুল কালাম আজাদ (৩২) ও বাসের সুপারভাইজার সোহেল রানা (৩৬) রয়েছেন। দুর্ঘটনার সময় সোহেল রানা বাসটি চালাচ্ছিলেন।
স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই সব মরদেহ হস্তান্তর করা হয়। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, হতাহত ব্যক্তিরা সবাই ভিন্ন জেলার বাসিন্দা। তাদের কেউ মামলা করতে থানায় আসেননি। পরে পুলিশ বাদী হয়ে সড়ক নিরাপত্তা আইনে মামলা করেছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, পুলিশ এ ঘটনায় কাজ করছে। তদন্তে আসামি শনাক্ত হলে এবং তারা বেঁচে থাকলে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে মামলাটি নিবন্ধিত হয়েছে। হাইওয়ে থানা মামলাটি তদন্ত করবে।
রেজাউল করিম রেজা/কেএইচকে/এএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
