বিহারের বৈশালী রাঘোপুর এলাকার ভয়াবহ দুর্ঘটনা
বিহারের বৈশালী রাঘোপুর এলাকার ভয়াবহ দুর্ঘটনা। মাঝ গঙ্গায় নৌকাডুবির ঘটনায় মৃত কমপক্ষে ১৪ জন। তাঁদের মধ্যে অধিকাংশই শিশু ও নাবালক বলে সূত্রের খবর। পুলিশ জানিয়েছে, নৌকায় ১৫-২০ জন যাত্রী ছিলেন এবং তাঁরা সবাই নিমন্ত্রণবাড়িতে যাচ্ছিলেন। হঠাৎই দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ।