নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এর নেতৃত্বে নওগাঁ জেলার মান্দা উপজেলার জলছত্র মোড় নামক স্থানে একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় যথাযথ কাগজপত্র গ্রহণ ব্যতিত গত মৌসুমে বন্ধ থাকা মেসার্স রাজ ব্রিকস্ নামক ইটভাটার পুন:নির্মাণ/সংস্কার কাজ চালু রাখায় ইটভাটার কর্তৃপক্ষের বিরুদ্ধে ১ টি মামলা দায়েরের মাধ্যমে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। যথাযথ কাগজপত্র না পাওয়া পর্যন্ত ভাটার পুন:নির্মাণ/সংস্কার কাজ বন্ধ রাখার জন্য ইটভাটার কর্তৃপক্ষের নিকট হতে মুচলেকা নেওয়া হয়।
এই অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। ব্যাটেলিয়ান আনসার, নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন বলেন, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর






