বাংলাদেশ ব্যাঙ্কছবি: ফেসবুক
Published on
:
1 min read
যে কোনও সময়ে সাইবার হানা পারে ব্যাঙ্কের ওয়েবসাইটে। বিশ্বজুড়ে চলা এই আশঙ্কার মধ্যেই বন্ধ করা হয়েছে বাংলাদেশ ব্যাঙ্কের ওয়েবসাইট। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ দিকে ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছিল না। এর পরেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িক বন্ধ রাখা হয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের ওয়েবসাইট বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে, এর ফলে গ্রাহকদের লেনদেনে কোনও সমস্যা হচ্ছে না বলেও জানিয়েছেন আধিকারিকরা।
সাইবার হামলার ঝুঁকি এড়াতে বিশ্বজুড়ে বিভিন্ন সরকারি সংস্থা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে। ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়ার পর এই সতর্কতা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সাইবার হানার কবলে পড়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। বেশ কয়েক হাজার গ্রাহকের রেকর্ড চুরি হয়েছে বলেও জানানো হয়েছে।
আগেই নিয়ে সতর্ক করা হয়েছিল। আর এ বার, সাইবার হামলার আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট। তবে ইন্টারনেট ব্যাঙ্কিং ও মোবাইল ব্যাঙ্কিং লেনদেন স্বাভাবিক রয়েছে। ফলে গ্রাহকদের লেনদেনে কোনও সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন আধিকারিকরা।
বাংলাদেশ ব্যাঙ্কের মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার রাতে জানিয়েছেন, ওয়েবসাইটে কোনও ত্রুটি আছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে। পিএইচপি প্রোগ্রামিং ভাষায় দু'টি গুরুতর ত্রুটি শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বিশ্বব্যাপী হামলার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হলেও এর ফলে গ্রাহকদের লেনদেনে সমস্যা হচ্ছে না বলেও জানিয়েছেন আধিকারিকরা।
