সম্পত্তি হস্তান্তরের প্রচলিত হেবা পদ্ধতি ও বিদ্যমান বিধান অপরিবর্তিত রেখেই নতুন একটি ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এর ফলে নির্দিষ্ট পারিবারিক সম্পর্কের মধ্যে সম্পত্তি দান বা হস্তান্তরের পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তির ভোগদখলের অধিকার সংরক্ষণের সুযোগ তৈরি হয়েছে।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
পত্রে বলা হয়, সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬-এর মাধ্যমে সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২-এর ১২২ ধারার অধীনে নতুন ১২২এ ও ১২২বি ধারা সংযোজন করা হয়েছে। নতুন এ ধারাগুলোর মাধ্যমে নির্দিষ্ট পারিবারিক সম্পর্কের মধ্যে সম্পত্তি দান বা হস্তান্তরের ক্ষেত্রে দাতার জীবদ্দশায় সম্পত্তির ভোগদখলের অধিকার সংরক্ষণের বিধান যুক্ত করা হয়েছে।
এ ব্যবস্থার ফলে সম্পত্তি দান বা হস্তান্তরের পাশাপাশি দাতার নিজের জীবদ্দশায় সংশ্লিষ্ট সম্পত্তি ভোগদখলে রাখার বিষয়টিও আইনি কাঠামোর আওতায় আসবে। তবে এ সুবিধা প্রযোজ্য হবে সংশ্লিষ্ট আইনের নির্ধারিত শর্ত ও প্রক্রিয়া অনুসারে।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬ পাস হয়।
The post সম্পত্তি হেবা বা হস্তান্তরের প্রচলিত বিধান অক্ষুণ্ন থাকছে appeared first on ভোরের চেতনা.
