নিজস্ব প্রতিবেদক · ২০ অক্টোবর, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ন
সিলেট রেলওয়ে স্টেশন থেকে হেরোইনসহ আজাদ আলী (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এসআরবির গণমাধ্যম শাখা থেকে পাঠানো তথ্যে এ কথা জানানো হয়।
এসআরবি জানায়, সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজাদ আলীকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
আটক আজাদ আলী সিলেট নগরের শাহপরাণ থানার গইলাপাড়া এলাকার মৃত তকলুছ আলীর ছেলে।
এসআরবির মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়।
গুগলে আমাদের খবর পেতে
