সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে প্রথম কার্যদিবসে আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করবেন প্রধান বিচারপতি এবং আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।
আগামী রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর এজলাসের সামনের করিডোরে এ অনুষ্ঠান হবে।
বিজ্ঞাপন
এ উপলক্ষে সুপ্রিম কোর্টের মূল ভবনসংলগ্ন বাগান ‘ইনার কোর্ট ইয়ার্ডে’ আইনজীবীদের আপ্যায়নের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রশাসনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং সাধারণ আইনজীবীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এফএইচ/এমআইএইচএস
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
