
নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার কিশোরগঞ্জ এলাকায় গত সাত দিন ধরে নদীতে ভাঙন শুরু হয়েছে। এর ফলে কয়েক লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি জেটি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগের সরকারের আমলে কয়েক লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছিল ওই জেটি। এলাকাবাসীরা জানান, ভাগীরথী নদীর ভাঙনের জেরে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। সরকারি এই পরিকাঠামো রক্ষা করতে অবিলম্বে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।
