নিজস্ব প্রতিবেদক · ১৯ অক্টোবর, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ন
সিলেটে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কার্যালয়। একই সময়ে সিলেটের আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে।
সোমবার (১৯ অক্টোবর) সিলেট আবহাওয়া কার্যালয়ের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, সোমবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিন সকাল নয়টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৯ শতাংশ। সন্ধ্যা ছয়টায় তা বেড়ে দাঁড়ায় ৬২ শতাংশে।
আবহাওয়া কার্যালয়ের তথ্য অনুযায়ী, রোববার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত এবং সোমবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিলেটে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
মঙ্গলবার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৩ মিনিটে। সূর্যাস্ত হবে বিকেল ৫টা ২১ মিনিটে।
গুগলে আমাদের খবর পেতে
