Published on
:
2 min read
ভ্রমণ মানেই আনন্দ, নতুন জায়গা দেখা আর চেনা জীবনের একঘেয়েমি থেকে মুক্তি। তবে একটু অসতর্ক হলেই সেই আনন্দ মাটি হতে পারে। হারিয়ে যেতে পারে টাকা, খোয়া যেতে পারে দামি জিনিসপত্র, মিস হতে পারে ট্রেন-বিমান, এমনকী বিপদেও পড়তে হতে পারে যে কোনও মুহূর্তে। তাই বেড়াতে যাওয়ার আগে কয়েকটি বিষয়ে সতর্ক থাকা জরুরি।
টাকা ও কার্ড আলাদা জায়গায় রাখুন
ভ্রমণের সময় প্রয়োজনীয় নগদ টাকা সঙ্গে রাখুন। কিন্তু সেটা সীমিত হওয়া উচিত। আজকাল সব জায়গায় অনলাইন লেনদেন হয়। তবে সব টাকা একসঙ্গে মানিব্যাগে না রেখে বিভিন্ন জায়গায় ভাগ করে রাখুন। সঙ্গে ক্রেডিট ও ডেবিট কার্ড রাখুন। কিন্তু সেগুলোও এক জায়গায় না রাখাই ভালো।
বেছে নিন সুরক্ষিত ব্যাগ
সহজে খোলা যায় না, চেন ও গোপন খোপ রয়েছে, এমন ব্যাগ ভ্রমণের সময় কাজে আসতে পারে। দামি জিনিসপত্র ব্যাগের ভিতরের দিকে রাখুন। পাশাপাশি ছোট ছোট পাউচ ব্যাগ ব্যবহার করুন। এতে জিনিসপত্র হারানোর ভয় থাকবে না এবং দরকারে জিনিসপত্র পেয়েও যাবেন।
গুরুত্বপূর্ণ নথির কপি রাখুন
পরিচয়পত্র, পাসপোর্ট, টিকিট, হোটেল বুকিং এবং ট্রাভেল বিমার ডিজিটাল কপি সঙ্গে রাখুন। এই সব জিনিসপত্র কখনও নিজের কাছ থেকে দূরে রাখবেন না। একটি হ্যান্ড ব্যাগ বা ছোট্ট ব্যাকপ্যাক নিন। তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথি রেখে দিন। আর এই ব্যাগ সব সময়ে সঙ্গে রাখবেন।
যাতায়াত ও আবহাওয়ার খোঁজ রাখুন
আজকাল অনেকেই হোটেল-গাড়ি বুক করেই বেড়াতে যান। আবার অনেকের ভরসা গণপরিবহণ। সে ক্ষেত্রে আগে থেকে খোঁজ নিন, কোথায় কী পরিষেবা পাওয়া যাবে। পাশাপাশি সে দিনের আবহাওয়া এবং রাস্তার অবস্থা কেমন, তা-ও জেনে নিন। যতই গাড়ি রিজার্ভ করে বেড়াতে যান, রাস্তা অবস্থা না থাকলে ভ্রমণের আনন্দ মাটি হয়ে যেতে পারে।
ইমার্জেন্সি নম্বর সঙ্গে রাখুন
সঙ্গে মেডিক্যাল কিট, পর্যাপ্ত শুকনো খাবার রাখবেন। আর সঙ্গে রাখুন বইমার্জেন্সি নম্বর। বেড়াতে যাওয়ার আগে পরিবারের কোনও সদস্য বা বন্ধুকে নিজের গন্তব্য, থাকার জায়গা এবং ফেরার সম্ভাব্য দিন জানিয়ে রাখুন। মোবাইলে ইমার্জেন্সি নম্বর সেভ করার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ নম্বর লিখেও রাখুন। এতে বিপদে পড়লে সাহায্য মিলতে পারে।
FAQ
১. ভ্রমণের সময় টাকা কী ভাবে রাখবেন?
প্রয়োজনীয় নগদ টাকা ও ব্যাঙ্ক কার্ড আলাদা জায়গায় রাখুন। সব টাকা একসঙ্গে মানিব্যাগে রাখবেন না।
২. ভ্রমণে কোন কোন নথি সঙ্গে রাখা জরুরি?
পরিচয়পত্র, টিকিট, পাসপোর্ট, হোটেল বুকিং ও ট্রাভেল বিমার কপি সঙ্গে রাখুন।
৩. ভ্রমণের সময় ব্যাগ কী ভাবে সুরক্ষিত রাখবেন?
চেন ও গোপন খোপযুক্ত ব্যাগ ব্যবহার করুন এবং দামি জিনিসপত্র ব্যাগের ভিতরের দিকে রাখুন।
৪. বেড়াতে যাওয়ার আগে আবহাওয়ার খোঁজ নেওয়া জরুরি কেন?
খারাপ আবহাওয়া বা রাস্তার পরিস্থিতি যাত্রায় বাধা তৈরি করতে পারে। তাই আগে থেকে পরিস্থিতি জেনে পরিকল্পনা করুন।
৫. ভ্রমণের সময় জরুরি প্রস্তুতি হিসেবে কী রাখবেন?
মেডিক্যাল কিট, শুকনো খাবার, জরুরি ফোন নম্বর এবং প্রয়োজনীয় নথির কপি রাখুন। নিজের ভ্রমণ পরিকল্পনা পরিবারের সদস্য বা বন্ধুকেও জানিয়ে রাখুন।
