খুলনার বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে সবজি ও মুরগির মাংসের দাম কমেছে। সব ধরনের সবজি কেজিতে ৫-১০ টাকা এবং মুরগির মাংস কেজিতে ৬-১০ টাকা পর্যন্ত কমেছে। তবে কমেনি মাছের দাম।
রোববার (১৮ অক্টোবর) নগরীর নতুন বাজার, গল্লামারি বাজার এবং খালিশপুর বাজার ঘুরে এ তথ্য জানা যায়।
বিজ্ঞাপন
খুলনার বাজারে কুমড়া ৩০-৩৫ টাকা, লাউ ৩০-৪০ টাকা, পুঁইশাক ১৫-২০ টাকা কেজি, লালশাক ২০-২৫, আলু ২৫-৩০, সাদা বেগুন ৫০-৬০, ঢেঁড়স ৪০-৫০, পটল ৪০, ফুলকপি ৭০-৮০, শসা ৫০-৬০, মুলা ৫০ এবং পেঁপে ২৫-৩০ টাকা কেজি দরে, করলা ৭০ টাকা, শিম ১৪০, কাঁচা মরিচ ১০০-১২০, বরবটি ৭০, কাঁচা কলা ২৫-৩০ টাকা হালি, টমেটো ১৮০-২০০ এবং পেঁয়াজ ৪৫-৫০, আদা ১৬০, রসুন ১০০, কচু লতি, জলপাই ৫০, গাজর ১২০ এবং কাকড়োল ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে মাছের বাজারে প্রতি কেজি রুই ২৮০ থেকে ৩০০ টাকা, কাতলা ২৮০ থেকে ৩০০, তেলাপিয়া ১৬০ থেকে ২০০, পাঙাশ ১৭০ থেকে ২০০, চাষের কৈ ২০০ থেকে ২২০, দেশি কৈ ৫৫০ থেকে ৬০০, চাষের শিং ৫০০ থেকে ৬০০, টেংরা ৫৫০ থেকে ৬৫০, বোয়াল ৬০০ থেকে ৮০০, চিংড়ি ৭০০ থেকে ৯০০ এবং কোরাল ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিজ্ঞাপন
অন্যদিকে ব্রয়লার মুরগির দাম কমে ১৬৫-১৭০ টাকা কেজি, কক ২৩০-২৩৫, দেশি মুরগী ৫৮০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর গরুর মাংস ৭৫০ এবং খাসির মাংস ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতা আমজাদ গাজী বলেন, সামনে শীতকাল। বাজারে সবজি আছে। তবে টমেটো, ফুলকপি জাতীয় সবজির দাম বেশী। টমেটো ১৭০ এবং ফুলকপি ৮০ টাকা কেজি। কিন্তু গরমের সবজির দাম অনেকটা কম আছে।
নতুন বাজারের মুরগী ব্যবসায়ী হাসান বলেন, ২-৩ দিন হলো ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। বাজারে মুরগির সরবরাহ রয়েছে। কোনো ঘাটতি নেই, বিক্রিও স্বাভাবিক রয়েছে। এর থেকে দাম কমার সম্ভাবনা আর নেই বলে তিনি জানান।
বিজ্ঞাপন
বাজার করতে আসা কামরুল শেখ বলেন, সবজির দাম অনেকটা কমেছে। মুরগির দামও কমেছে। তবে মাছের বাজার এখনো চড়া। পাবদা মাছ ৩০০-৩৫০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। কিন্তু অন্যান্য মাছের দাম তুলনামূলক বেশী আছে।
অন্য একজন ক্রেতা আসমা বেগম বলেন, বাজারে সবজি আছে। দামও কম। কিন্তু মাছের দাম কমলে ভালো হতো। খুলনা মাছের এলাকা হলেও দাম অনেক বেশী। কাঁচা ঝালের দাম কম। পেঁপে ও শাক সবজির দাম অনেকটা কম। মুরগির মাংসের দামও কম আছে।
আরিফুর রহমান/কেজে/জেআইএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
