সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবার হামলা হয়েছে। এতে বিমানবন্দরের একটি টার্মিনালে আগুন ধরেছে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না বা কী ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
গতকাল শনিবার এই বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হন। তার পরদিন রবিবার (১০অক্টোবর ) আবার এই হামলা হলো। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, প্রক্ষিপ্ত একটি অস্ত্র রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী টার্মিনালে আঘাত হেনেছে। তাতে আগুন ধরে গেছে। তবে সেটি ক্ষেপণাস্ত্র নাকি ড্রোন তা নিশ্চিত হওয়া যায়নি।
- Advertisement -
এছাড়া রিয়াদের বিমানবন্দরের কাছে একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করা হয়েছে বলে ওই জোট জানিয়েছে।
গেল শনিবার বিকেলে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র। ওই দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন।
ওই ঘটনার বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল বেলা আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল-৩–এর ওপর একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। এ সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা সেখানে অপেক্ষমাণ ছিলেন। দুর্ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেছেন। তাঁরা হলেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের মো. নাসরুল্লাহ বদরপুরি।
হামলার কড়া জবাব দেবে সৌদি জোট, মক্কা–মদিনা ছাড়া অন্য বিমানবন্দর ব্যবহার না করতে হুঁশিয়ারি হুতিদের
হামলার কড়া জবাব দেবে সৌদি জোট, মক্কা–মদিনা ছাড়া অন্য বিমানবন্দর ব্যবহার না করতে হুঁশিয়ারি হুতিদের
এই হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিগত দিনে ১৪ জন বাংলাদেশিকে ইতিমধ্যে হারানোর কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করব যে এই বিপর্যয় বন্ধ হবে, এই আক্রমণ বন্ধ হবে। এ ধরনের মৃত্যু আসলে মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর।
’
