প্রকৃতি ও অরণ্যকে বাঁচানোর লড়াই আজও সমান প্রাসঙ্গিক। বন ও পরিবেশ রক্ষার আন্দোলনের কথা উঠলেই মনে পড়ে চিপকো আন্দোলনের ইতিহাস। গাছকে জড়িয়ে ধরে অরণ্য রক্ষার সেই প্রতিবাদ আজও পরিবেশ সচেতনতার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। গোয়া বলতেই আমাদের চোখে ভেসে ওঠে নীল সমুদ্র, মনোরম সৈকত আর উৎসবের আমেজ। কিন্তু এই গোয়াতেই ২০২০ সালে পরিবেশ রক্ষার দাবিতে শুরু হয়েছিল এক আন্দোলন। অরণ্য ও প্রকৃতিকে বাঁচানোর সেই লড়াইয়ে যেন ফিরে এসেছিল চিপকো আন্দোলনের স্মৃতি। পরিবেশ রক্ষার সেই প্রতিবাদের কাহিনি শুনুন আজকের ‘শোনার সময়’ অডিও স্টোরির দ্বাদশ গল্প ‘ফিরে এসো অরণ্যদেব, আর এক চিপকো’-তে।