মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মানিকগঞ্জ আইটি একাডেমিতে সম্মিলিত মানবাধিকার জোটের মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে সম্পাদকমণ্ডলীর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি মির্জা তানজিনা ইয়াসমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মঈন বিশ্বাস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল বাতেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেন; আইন ও বিচারবিষয়ক সম্পাদক সাংবাদিক আবুল হোসেন এলএলবি; সহসভাপতি মোহাম্মদ আওলাত হোসেন, মাসুদুল ইসলাম ও সাবিনা ইয়াসমিন; চিকিৎসক সাইদা ইয়াসম; দপ্তর সম্পাদক সুইটি সুলতানা; কোষাধ্যক্ষ লিজা খানম অন্তরা এবং বীর মুক্তিযোদ্ধা মো. এমদাদ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্য।
সভায় সংগঠনের চলমান সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন উদ্যোগের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্মিলিত মানবাধিকার জোটের মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।
সভা শেষে উপস্থিত সদস্যদের অংশগ্রহণে কেক কাটা হয় এবং তাঁদের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
The post মানিকগঞ্জে সম্মিলিত মানবাধিকার জোটের সম্পাদকমণ্ডলীর সভা অনুষ্ঠিত appeared first on ভোরের চেতনা.
