বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক নাকি বিয়ে করেছেন। এ নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক’— এমন ক্যাপশনে কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়েছে।
সামাজিক মাধ্যমে চমকের এমন পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে চলছে নানা আলোচনা। কেউ বিষয়টিকে নতুন কোনো কাজের প্রচার হিসেবে দেখছেন। আবার কেউ জানতে চাইছেন ছবিগুলোর পেছনের আসল কোনো রহস্য।
ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে অভিনেত্রীর সঙ্গে অভিনেতা আরিফিন শুভকে। আরেক ছবিতে দেখা গেছে, সুসজ্জিত হোটেলকক্ষে দুজনকে বেশ হাসিখুশি মেজাজে। অন্য একটি ছবিতে শুভকে চমকের মুখে খাবার তুলে দিতেও দেখা গেছে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা গুঞ্জন।
সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশের পর থেকেই তাদের একসঙ্গে দেখা যাওয়ার বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা ধূম্রজাল। তবে কি সত্যিই বিয়েরবন্ধনে আবদ্ধ হয়েছেন রুকাইয়া জাহান চমক? নাকি এটি কোনো নাটক কিংবা সিনেমার শুটিংয়ের দৃশ্য?
বিষয়টি নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া না গেলেও রহস্য রয়েই গেছে।
নতুন কোনো সম্পর্কের বিষয়ে জানতে চাইলে রহস্য বজায় রেখে রুকাইয়া জাহান চমক বলেন, আপাতত এ নিয়ে কিছু বলতে পারছি না। তবে সুখবর তো আছেই! একটু সময় নিয়ে অচিরেই বিস্তারিত জানাব।
অন্যদিকে অভিনেত্রীর কাছ থেকে এমন ইঙ্গিতপূর্ণ বক্তব্য পাওয়া গেলেও এ বিষয়ে এখনো মুখ খোলেননি অভিনেতা আরিফিন শুভ।