চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার পশ্চিম শিকিরচর গ্রামের শিকদার বাড়ির নিবাসী মরহুম রশিদ শিকদারের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তিনি মতলব উত্তর উপজেলা পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল হান্নান লস্করের শ্বশুর।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে নিজ বাড়িতে প্রবীণ এই ব্যক্তিত্ব ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
পরে স্থানীয় শিকদার বাড়ি সংলগ্ন মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হাফেজ মাওলানা জিলানী। নামায শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। এতে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি নুরুল হক সরকার, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য আবদুল মান্নান লস্কর, ছেঙ্গারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ বেপারী, জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, এরশাদ মিয়া, আরিফ লস্কর, শরিফ হোসেন জিন্দানীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মুসল্লিগণ।
জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানে মরহুমের জ্যেষ্ঠ পুত্র মো. রহিম বাদশা ও চিকিৎসক মাসুদ রানা রাজিবসহ শোকসন্তপ্ত স্বজনেরা উপস্থিত ছিলেন এবং সর্বস্তরের মানুষের কাছে মরহুমের জন্য দোয়া প্রার্থনা করেন।
