ইবনে সিনা ফার্মা কারখানার আগুন নিয়ন্ত্রণে
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল ৪টা ২৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াকৈর ফায়ার স্টেশনের প্রথম ইউনিট।
ফায়ার স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত কারখানাটির ছয়তলা ভবনের নিচতলার স্টোররুমে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় আগুন নিয়ন্ত্রণে আনতে গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
