পূর্ব বর্ধমানের আউশগ্রামের ধনকোড়ায় বহু বছরের ঐতিহ্য মেনে অনুষ্ঠিত হয় দুর্গাপুজোর বিশেষ দোলা বিসর্জন। এই অঞ্চলের মোট ৭টি দুর্গাপ্রতিমার দোলা একসঙ্গে বিসর্জন দেওয়া হয়। এই অনন্য রীতি দেখতে প্রতি বছর দূর-দূরান্ত থেকে ভিড় জমান বহু মানুষ। এই উৎসবের অন্যতম আকর্ষণ প্রায় ৩০০ বছরের প্রাচীন ভট্টাচার্য পরিবারের সিংহবাহিনী মায়ের দোলা। এখানে দুর্গাপ্রতিমা বিসর্জন দেওয়া হয় না। সারা বছর মন্দিরেই অধিষ্ঠিত থাকেন মা, রীতি মেনে বিসর্জন দেওয়া হয় শুধু তাঁর দোলাটি। ধনকোড়ার ঐতিহ্যবাহী দোলা বিসর্জনের এই বিশেষ পর্বের ছবি দেখুন Ei Samay-এর প্রতিবেদনে।
