জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত আহ্বায়ক কমিটিতে আলেমদের প্রতিনিধিত্ব কমিয়ে আনা এবং ধর্মীয় পরিচয়ের কারণে সংগঠনে কোণঠাসা করার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি। আন্দোলনে আলেমদের ত্যাগ ও রক্ত ব্যবহারের পর দল গুছিয়ে নেওয়ার পর্যায়ে তাদের অবমূল্যায়ন করা হচ্ছে দাবি করে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন তিনি।
নবগঠিত কমিটিতে আলেমদের অবস্থান তুলে ধরে তিনি লেখেন, ‘সংখ্যাটা চার থেকে দুইয়ে নেমে এসেছে। দুইজন মাইনাসের কারণ জানা নাই। আর যে দুইজনকে রাখা হলো, তাদেরও নামকাওয়াস্তে।’
বিজ্ঞাপন
আন্দোলন-সংগ্রামে ধর্মীয় লেবাসধারী আলেমদের আত্মত্যাগকে কেবল স্বার্থের প্রয়োজনে ব্যবহারের অভিযোগ তুলে তিনি তীব্র ব্যঙ্গাত্মক সুরে লেখেন, ‘আপনার মাথায় টুপি আছে, শরীরে ধর্মীয় লেবাস আছে? আপনার কাজ শুধু আন্দোলনে রক্ত দেওয়া। আর সংগঠন মোটামুটি দাঁড় করিয়ে দিলে আপনার সিরিয়াল নিচের দিকে নামতে থাকবে।’
করে এনসিপির এই শীর্ষ নেতা লেখেন, ‘ধর্মীয় ইস্যুতে আপনার কথাবার্তা নিয়েও ব্যাপক আপত্তি, যদিও আমরা মধ্যপন্থী। আমাদের লাগবে মিলাদ পড়ানোর হুজুর। রাষ্ট্র আর আইনে আবার ধর্ম কী? রাষ্ট্র গঠন কারা করবে—এসব আমরা বিদ্বানরা আমাদের ভাই-ব্রাদারদের নিয়ে ঠিক করব।’
