দুর্গাপুজোয় বাইক রাইডিংয়ে ট্রাফিক আইন ভাঙার ঘটনায় একাধিক মামলা। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত হেলমেটহীন বাইক চালানোর অভিযোগে ৮৯২টি মামলা হয়েছে। ট্রিপল রাইডিং, বেপরোয়া গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো-সহ অন্যান্য অভিযোগ মিলিয়ে মোট মামলার সংখ্যা ৩৭৮২। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন শতাধিক ব্যক্তি। পুজোর ট্রাফিক ও নিরাপত্তা সংক্রান্ত আরও খবরের জন্য সঙ্গে থাকুন Ei Samay-এর।
