যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুরের রাজৈর থানার দুর্গাবর্দী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইডি।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম সোহাগ ফকিরকে (৩৮)। সে রাজৈর থানার সুতারকান্দি গ্রামের আব্দুল হালিম ফকিরের ছেলে।
সিআইডি জানায়, গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে দু’টি স্মার্টফোন জব্দ করা হয়।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষাটি স্থগিত করা হয়। এ ঘটনায় ১১ অক্টোবর মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়।
