অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন ঢাকা কর অঞ্চল-২৫ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ছয়টি ক্যাটাগরির পদে মোট ৬১ জনকে নিয়োগ দেবে। পদভেদে এসএসসি, এইচএসসি ও স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা
|
পদের নাম |
পদসংখ্যা |
শিক্ষাগত যোগ্যতা |
|---|---|---|
|
ব্যক্তিগত সহকারী |
৪ |
স্নাতক বা সমমান |
|
প্রধান সহকারী |
৬ |
স্নাতক বা সমমান |
|
উচ্চমান সহকারী |
১৩ |
স্নাতক বা সমমান |
|
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর |
১১ |
স্নাতক বা সমমান |
|
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক |
১৪ |
এইচএসসি বা সমমান |
|
অফিস সহায়ক |
১৩ |
এসএসসি বা সমমান |
|
মোট |
৬১ |
বেতন ও গ্রেড
বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী, পদভেদে বেতন ও গ্রেডের বিবরণ—
|
পদ |
বেতন (টাকা) |
গ্রেড |
|---|---|---|
|
ব্যক্তিগত সহকারী |
২৪,০০০–৫৮,০০০ |
১৩ |
|
প্রধান সহকারী |
২৪,০০০–৫৮,০০০ |
১৩ |
|
উচ্চমান সহকারী |
২৩,৫০০–৫৬,৮০০ |
১৪ |
|
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর |
২৩,৫০০–৫৬,৮০০ |
১৪ |
|
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক |
২১,৯০০–৫২,৯০০ |
১৬ |
|
অফিস সহায়ক |
২০,০০০–৪৮,৪০০ |
২০ |
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের ঢাকা কর অঞ্চল-২৫-এর নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করার আগে মূল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে বয়সসীমা, কম্পিউটার দক্ষতা, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন ফি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া উচিত।
আবেদনের ওয়েবসাইট: tax25.teletalk.com.bd
আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬।
