প্রধানমন্ত্রীর নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলার ২৭টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকালে ভালুকা উপজেলা পরিষদের হলরুমে ময়মনসিংহ জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে এসব অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন জেলা প্রশাসক এমরান সালেহ প্রিন্স।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
শারদীয় দুর্গাপূজা উদ্যাপনে সহায়তা এবং পূজামণ্ডপগুলোর কার্যক্রম পরিচালনায় সহযোগিতার অংশ হিসেবে এ আর্থিক অনুদান দেওয়া হয়।
