নীলফামারীর গুরুত্বপূর্ণ দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ও মেইল ট্রেনের যাত্রাবিরতির (স্টপেজ) সুনির্দিষ্ট দাবিতে রেলপথ অবরোধ করেছেন হাজারো স্থানীয় বাসিন্দা। বুধবার সকাল ৯টা থেকে দারোয়ানী টেক্সটাইল মোড় এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। অবরোধের কারণে চিলাহাটি-সৈয়দপুর রুটে ট্রেন চলাচল প্রায় চার ঘণ্টার জন্য পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। বিস্তারিত
