টেস্ট ক্যারিয়ারের ১১তম ফিফটি তুলে নিলেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারেই ব্যক্তিগত শতক হাঁকালেন লিটন দাস। ১০২ রানে তিনি সাজঘরে ফিরে যেতেই নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করলো বাংলাদেশ দল। ৭ উইকেটে ৩৭২ রান তুলে আফগানদের ৪৭৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিলো টাইগাররা।
ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির পর উইকেটকিপারের কাছে তালুবন্দি হন লিটন। এরপরই সাইডলাইন থেকেই মিরাজকেও উঠে আসার ইশারা করেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ফলে ব্যক্তিগত ৫২ রানে অপরাজিত থাকলেন মিরাজ। সপ্তম উইকেটের জুটিতে দুজন মিলে যোগ করেন ১৪৯ রান।
এর আগে প্রথম ইনিংসে আফগানিস্তানের থেকে ১০৬ রানে এগিয়ে থাকে বাংলাদেশ। তাই লিডটাও হলো বড়। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক শান্ত করেন ৮২ রান। তাকে যোগ সঙ্গ দেয়ার পর ৮১ রান আসে মুশফিকুর রহীমের ব্যাট থেকে।
ইনিংসে আফগানদের হয়ে ২টি করে উইকেট নেন ইয়ামিন আহামাদজাই, মোহাম্মদ সালিম ও জিয়া-উর-রহমান।
