হাফিজ খান,বরিশাল ব্যুরোঃ
প্রকৃতি, জীববৈচিত্র্য ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে পটুয়াখালীর কুয়াকাটায়। গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে কুয়াকাটা মহিলা রাখাইন মার্কেটে অবস্থিত শত বছরেরও অধিক বয়সী একটি বটবৃক্ষকে উপকূলীয় বন বিভাগ পটুয়াখালী ও কুয়াকাটা পৌরসভার উদ্যোগে সংরক্ষিত ঘোষণা করে বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
শতবর্ষী এই বটবৃক্ষটি দীর্ঘ কয়েক যুগ ধরে রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে। একই সঙ্গে এটি প্রকৃতি ও জীববৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ অংশ। গাছটি অসংখ্য পাখি, ছোট প্রাণী ও কীটপতঙ্গের আবাসস্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই ঐতিহ্যবাহী বৃক্ষটির অস্তিত্ব রক্ষা, প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ এবং যেকোনো ধরনের ক্ষতি প্রতিরোধের লক্ষ্যে একে সংরক্ষিত ঘোষণা করে বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
উক্ত বিলবোর্ড স্থাপনে উপস্থিত ছিলেন জনাব ইয়াসীন সাদেক, পৌর প্রশাসক, কুয়াকাটা পৌরসভা। উপকূলীয় বন বিভাগ, পটুয়াখালীর কুয়াকাটা বিটের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ভদন্ত ইন্দ্রবংশ থেরো বিহারা, অধ্যক্ষ, কুয়াকাটা কেন্দ্রীয় শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, ভদন্ত উতম মহা থেরো বিহারা, অধ্যক্ষ, মিশ্রীপাড়া বৌদ্ধ বিহার, জনাব মতিউর রহমান হাওলাদার, স্থানীয় জনপ্রতিনিধি, জনাব মাইনুল ইসলাম, শিক্ষক, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয় এবং অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এর সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত বটবৃক্ষকে সংরক্ষিত ঘোষণা করে বিলবোর্ড

