Published on
:
2 min read
বর্তমানে সাইবার নিরাপত্তার দুনিয়ায় একটি বড় ত্রাস হলো PHP। বিশ্ব জুড়ে একের পর এক ওয়েবসাইট সাময়িক ভাবে বন্ধ রাখা হচ্ছে। কারণ ইন্টারনেটের বিপুল সংখ্যক ওয়েবসাইট চালানোর জন্য ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা PHP-তে বেশ কিছু নিরাপত্তা জনিত ত্রুটি ধরা পড়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ই-মুদ্রা থেকে শুরু করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও হানা দিতে পারে এই PHP, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। কী কী ভাবে হতে পারে এই বিপদ?
প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের দৈনন্দিন জীবন অনেকটাই সহজ হয়েছে। স্মার্টফোনে ব্যাঙ্কের ব্যালান্স দেখা, অনলাইনে টাকা পাঠানো, কেনাকাটা কিংবা পিএফ অ্যাকাউন্ট পরিচালনা—সবই এখন কয়েকটি ক্লিকের ব্যাপার। কিন্তু এই ডিজিটাল সুবিধার পিছনে রয়েছে অসংখ্য সফটওয়্যার ও নিরাপত্তাব্যবস্থা। আর সেখানেই তৈরি হচ্ছে নতুন বিপদ। PHP একটি বিনামূল্যের, ওপেন-সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ৩০ বছরেরও বেশি সময় ধরে এটি ব্যবহৃত হচ্ছে। কিন্তু কী ভাবে AI-এর দাপটে হতে পারে বিপদ?
সফটওয়্যারের ছোট ভুল থেকেই বড় বিপদ
যে কোনও সফটওয়্যার তৈরির সময়ে কিছু ত্রুটি থেকে যেতে পারে। প্রযুক্তির ভাষায় এগুলিকে বলা হয় ‘বাগ’। হ্যাকাররা এই দুর্বলতাকে কাজে লাগিয়ে কোনও ওয়েবসাইট বা ডিজিটাল ব্যবস্থায় অনুপ্রবেশ করতে পারে। আগে এই ত্রুটি খুঁজে বের করতে বিশেষ দক্ষতা ও অনেক সময় লাগত। কিন্তু AI সেই কাজ অনেক দ্রুত করে দিতে পারে।
PHP-র ত্রুটি নিয়ে কেন উদ্বেগ?
PHP এমন একটি প্রোগ্রামিং ভাষা, যা বহু ওয়েবসাইট ও অনলাইন পরিষেবা তৈরিতে ব্যবহৃত হয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, PHP-তে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে, যার মধ্যে AI-এরও ভূমিকা ছিল। এই ধরনের দুর্বলতা কাজে লাগানো হলে বহু ডিজিটাল পরিষেবা ঝুঁকির মুখে পড়তে পারে। তাই সফটওয়্যার আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
AI কী ভাবে বাড়াচ্ছে সাইবার হামলার আশঙ্কা?
AI দ্রুত বিপুল পরিমাণ কোড বিশ্লেষণ করে দুর্বলতা চিহ্নিত করতে পারে। ফলে আগে যে কাজে বিশেষজ্ঞদের দীর্ঘ সময় লাগত, তা কয়েক ঘণ্টার মধ্যেও সম্ভব হতে পারে। অপরাধীরা এই প্রযুক্তির অপব্যবহার করলে ব্যাঙ্ক, সংস্থা এবং সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য বিপদের মুখে পড়তে পারে।
eMudhra-সহ ডিজিটাল পরিষেবায় কী প্রভাব পড়তে পারে?
ডিজিটাল সার্টিফিকেট ও পরিচয় যাচাইয়ের মতো পরিষেবায় নিরাপত্তার গুরুত্ব অত্যন্ত বেশি। কোনও ব্যবস্থায় দুর্বলতা থাকলে তার সুযোগ নিয়ে তথ্য চুরি বা বেআইনি ভাবে ডেটা অ্যাক্সেস করে সাইবার অপরাধীরা। এর জেরে অাপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতেও রয়েছে নিরাপত্তার ঝুঁকি।
কী ভাবে নিরাপদ থাকবেন?
ফোন ও কম্পিউটারের সফটওয়্যার নিয়মিত আপডেট করুন।
ব্যাঙ্কের OTP, PIN বা পাসওয়ার্ড কাউকে জানাবেন না।
সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না।
ব্যাঙ্কের লেনদেনের সময়ে কোন ওয়েবসাইট থেকে কী ভাবে, কোন লিঙ্ক থেকে টাকা পাঠাচ্ছেন, তা খেয়াল রাখুন।
কোনও অস্বাভাবিক লেনদেন দেখলে দ্রুত ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন।
সব মিলিয়ে, AI যেমন সাইবার নিরাপত্তা উন্নত করতে সাহায্য করতে পারে, তেমনই অপরাধীদের হাতেও বিপজ্জনক অস্ত্র হয়ে উঠতে পারে। তাই আতঙ্কিত না হয়ে নিয়মিত সফটওয়্যার আপডেট করা এবং ডিজিটাল নিরাপত্তার নিয়ম মেনে চলাই সবচেয়ে জরুরি।
