মানিকগঞ্জ প্রতিনিধি
N/A
প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৪:২৭ পিএম
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৪:০০ এএম
অনলাইন সংস্করণ
পঞ্চগড়ে ১৬ মন্দিরে...
বোদায় ৩৬ দুস্থ...
বিএসএফের গুলিতে আহত...
সীমান্তে আটক দুই...
আমিনীসহ ১০ জনের...
দৌলতপুরে নিয়মবহির্ভূতভাবে সার বিক্রি, ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
-
9 Shares
- প্রিন্ট
মানিকগঞ্জের দৌলতপুরে নিয়মবহির্ভূতভাবে সার বিক্রির দায়ে হাবিবুর রহমান হবি নামের এক সার ডিলারকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। জব্দ করা ১১ বস্তা সার স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার সমেতপুর এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান দৌলতপুর বাজারের মেসার্স দীপু ট্রেডার্সের স্বত্বাধিকারী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে হাবিবুর রহমান টাঙ্গাইলের নাগরপুর উপজেলার এক ব্যক্তির কাছে ১১ বস্তা সার বিক্রি করেন। ওই ব্যক্তি সার নিয়ে যাওয়ার সময় সমেতপুর এলাকায় স্থানীয় লোকজন তাঁকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস। তিনি অভিযোগের সত্যতা পান। এ সময় ডিলার নিজের অপরাধ স্বীকার করেন বলে জানা গেছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
জব্দ করা ১১ বস্তা সার পরে স্থানীয় কৃষকদের মধ্যে বিক্রি করা হয়। এ ছাড়া অভিযুক্ত ডিলারের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে।
আপনার মতামত লিখুন
