সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগরের সব পূজামণ্ডপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার ও রোববার দিনভর দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপে গিয়ে প্রতিমন্ত্রীর পক্ষে একটি প্রতিনিধি দল এসব উপহার পৌঁছে দেয়। এ সময় ওসমানীনগর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানানো হয়। রাষ্ট্রীয় কাজে বর্তমানে আজারবাইজান, ইরাক ও আলজেরিয়া সফরে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। তাঁর অনুপস্থিতিতে রাজনৈতিক বিশেষ সহকারী শামীম আহমদ চৌধুরী উপহারসামগ্রী হস্তান্তর করেন এবং প্রতিমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন।
ওসমানীনগরে উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দাল মিয়া, জেলা বিএনপির সহসভাপতি ফখরুল ইসলাম ফারুক, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমরান রব্বানী, দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নুনু মিয়া, ওসমানীনগর উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া এবং সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিজ্ঞপ্তি
