গাংনী ক্যাম্পের এসআরবির চুয়াডাঙ্গায় অভিযান; মাদকসহ নারী আটক
অক্টোবর ২৩, ২০২৬ ২:৪৮ অপরাহ্ণ
মেহেরপুর নিউজ :
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গাতিরপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এসআরবি-১২ এর মেহেরপুরের গাংনী ক্যাম্পের সদস্যরা।
অভিযানে ১৮ কেজি গাঁজাসহ শরিফা খাতুন (৩৫) নামের এক নারীকে আটক করা হয়েছে। আটককৃত ওই নারী দামুড়হুদা উপজেলার গােবিন্দহুদা গ্রামের হারুন অর রশীদের স্ত্রী।
শুক্রবার সােয়া ১২টার দিকে অভিযান চালিয়ে মাদকসহ শরিফা খাতুনকে আটক করা হয়।
এসআরবি-১২ এর গাংনী ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার হান্নান হাওলাদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসআরবি সূত্রে জানা গেছে,গােপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২ এর একটিদল দামুড়হুদার জয়রামপুর গাতিরপাড়া এলাকায় মাদক বিরোধী
পরিচালনা করে। অভিযানে ১৮ কেজি গাঁজাসহ শরিফা খাতুনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদকের মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করে আসছিল।
তার বিরুদ্ধে দামুড়হুদা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
