সংবাদ · সাধারণ
২১ অক্টোবর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ ফ্লাইট
১২/১০/২০২৬

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। সোমবার (১২ অক্টোবর) এয়ারলাইনস কর্তৃপক্ষের এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিয়াদ বিমানবন্দর সচলের অনিশ্চয়তা কাট না পর্যন্ত আগামী ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা ও রিয়াদের দ্বিমুখী সব ফ্লাইট স্থগিত থাকবে। এই অবস্থায় যাত্রীদের অহেতুক বিমানবন্দরে ভিড় করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।ফ্লাইটের বর্তমান অবস্থা, টিকিট রি-ইস্যু কিংবা বিকল্প ব্যবস্থা সম্পর্কিত যেকোনো আপডেট জানতে যাত্রীদের সংশ্লিষ্ট সেলস কাউন্টার বা অনুমোদিত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী শিডিউল যথাসময়ে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ।
মূল প্রতিবেদনে যান ↗