বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ও সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার তত্ত্বাবধানে বস্ত্র (শাড়ি) বিতরণ করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ শ্রীশ্রী শনি মন্দির সার্বজনীন দুর্গা পূজা মন্ডপে সর্বসাধারণের মাঝে বিতরণের জন্য প্রায় দেড় শতাধিক বস্ত্র (শাড়ি) প্রদান করা হয়। বস্ত্রগুলো ‘উপজেলা ও পৌর শহরে’ থাকা বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে ওই বস্ত্র তুলে দেওয়া হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে’র পরিচালনায় অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সদস্য ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি নিশি কান্ত পাল, জেলা পূজা উদযাপন কমিটির সদস্য ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ডা. বিভাংশু গুন বিভু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ও শ্রীশ্রী শনি মন্দির সার্বজনীন দুর্গা পূজা কমিটির সভাপতি বিজয় দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক বাপন পাল, সহ দপ্তর সম্পাদক অজিত দেব।
এসময় অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সদস্যবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
